এইমাত্র
  • অর্থনৈতিক করিডরের উপকার ৩ দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
  • বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য
  • শরীরে বাদুড় বসার পর জলাতঙ্কে ১১ বছরের শিশুর মৃত্যু
  • প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ
  • ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা
  • অভিন্ন প্রশ্নপত্র ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় চলছে এইচএসসি পরীক্ষা
  • আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ
  • এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    জাতীয়

    গাঢ় নীল- সি-গ্রীন শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম

    গাঢ় নীল- সি-গ্রীন শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ জুলাই ২০২৬, ০৫:০৫ পিএম
    ছবি: সংগৃহীত

    পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা তাদের নতুন ইউনিফর্ম—গাঢ় নীল ও সি-গ্রীন রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট—পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন। 

    রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা সি-গ্রীন শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন পোশাকের প্রচলন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যের কাছে এই পোশাক পৌঁছে দেওয়া হবে।

    গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশে সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে পুলিশের শার্টের রঙ লোহা-ধূসর এবং প্যান্টের রঙ কফি-বাদামি ধূসর করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে সেই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পুনরায় পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

    গত ১৮ জুন পুলিশ সদর দপ্তরের জারিকৃত নতুন প্রজ্ঞাপনে পোশাকের রঙ ও ধরণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টে চারটি পকেট এবং সামনে সাতটি বোতাম থাকবে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা সি-গ্রীন রঙের ব্লাউজ নির্ধারিত করা হয়েছে। এছাড়া তারা চাইলে মাথার আবরণও ব্যবহার করতে পারবেন।

    গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম নির্ধারণ করা হয়েছে। গর্ভাবস্থায় নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদনে সাধারণ পোশাক পরতে পারবেন। ট্রাফিক ইউনিটের নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। শার্টের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙেও পরিবর্তন আনা হয়েছে। আগে লোহা-ধূসর রঙের জার্সির পরিবর্তে এখন নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, নতুন এই পোশাকের প্রজ্ঞাপনে জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের পোশাকের ধরণ সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

    এইচএ


     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…