এইমাত্র
  • নেত্রকোনায় সড়ক উন্নয়ন প্রকল্পে লে-আউট পরিবর্তনের অভিযোগ
  • সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
  • ফারাক্কা দেশের মানুষের কাছে প্রতিরোধের প্রতীক: মির্জা ফখরুল
  • শরীয়তপুরে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর
  • মাগুরায় এক কবিরাজের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
  • জীবননগরে সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন গ্রেফতার
  • নেত্রকোনায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আ.লীগ নেতার মৃত্যু
  • গাজীপুরে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন
  • কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
  • কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৪৯ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৪৯ পিএম

    কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৪৯ পিএম

    রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীর পানিতে ডুবে মুসকান নামের ৬ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর দেড়টায় উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি নামক স্থান সংলগ্ন কর্ণফুলী নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

    মৃত মুসকান শীলছড়ির ভেলুয়াছড়া এলাকার মোঃ মুছার সন্তান।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন। তিনি জানান, শিশুটি নদীর ঘাট থেকে কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…