এইমাত্র
  • ভূঞাপুরের আলোচিত সেই এসিল্যান্ড বদলি, ‘টিকে থাকতে পারলেন না’ স্ট্যাটাস ঘিরে আলোচনা
  • গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮
  • নেত্রকোনায় সড়ক উন্নয়ন প্রকল্পে লে-আউট পরিবর্তনের অভিযোগ
  • সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
  • ফারাক্কা দেশের মানুষের কাছে প্রতিরোধের প্রতীক: মির্জা ফখরুল
  • শরীয়তপুরে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলা-ভাঙচুর
  • মাগুরায় এক কবিরাজের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
  • জীবননগরে সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন গ্রেফতার
  • নেত্রকোনায় ধান শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আ.লীগ নেতার মৃত্যু
  • গাজীপুরে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় সড়ক উন্নয়ন প্রকল্পে লে-আউট পরিবর্তনের অভিযোগ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:২৮ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:২৮ পিএম

    নেত্রকোনায় সড়ক উন্নয়ন প্রকল্পে লে-আউট পরিবর্তনের অভিযোগ

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:২৮ পিএম

    নেত্রকোনার আটপাড়ায় এলজিইডির একটি সড়ক উন্নয়ন প্রকল্পে লে-আউট পরিবর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার বানিয়াজান ইউনিয়নের সুমাইখালী থেকে কামতলা-বিষ্ণুপুর বাজার পর্যন্ত রাস্তায় এ অভিযোগটি উঠেছে।

    স্থানীয়দের দাবি, টেন্ডার অনুযায়ী নির্ধারিত স্থানে কাজ না করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের সুবিধামতো অন্যত্র সড়ক নির্মাণের কাজ শুরু করেছে উপজেলা এলজিইডি। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। তবে এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    জানা গেছে, আটপাড়া উপজেলা সদর থেকে নেত্রকোনা জেলা সদরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক সুমাইখালী থেকে কামতলা-বিষ্ণুপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ২৫০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের টেন্ডার অনুযায়ী নির্ধারিত স্থানে কাজ না করে সড়কের লে-আউট পরিবর্তন করে অন্যদিকে নির্মাণকাজ নেওয়া হয়েছে।

    এলাকাবাসীর ভাষ্য, যেখানে রাস্তা হওয়ার কথা ছিল সেখানে কাজ না করে মেম্বারদের সুবিধামতো অন্যত্র রাস্তা নেওয়া হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    অভিযোগ রয়েছে, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও বর্তমান ইউপি সদস্য লুৎফর রহমানের যোগসাজসে উপজেলা প্রকৌশলী আইডিবিহীন একটি স্থানে ইতোমধ্যে আরসিসি ইউ-ড্রেনের বেইজ ঢালাই কাজ শুরু করেছেন, যা বিধিবহির্ভূত বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক জবাব পাননি বলে অভিযোগ করেন তারা।

    গুরুত্বপূর্ণ এ সড়কের শেষপ্রান্তে রয়েছে কামতলা-বিষ্ণুপুর বাজার এবং মগড়া নদীর ওপর নির্মাণাধীন ৮১ মিটার দীর্ঘ একটি গার্ডার সেতু। এছাড়া আশপাশে রয়েছে একাধিক মাছের খামার।

    স্থানীয়দের আশঙ্কা, পরিকল্পনা পরিবর্তন হলে জনসাধারণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবে। তারা দ্রুত সরেজমিন তদন্ত করে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

    অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, তিনি মেম্বার থাকাকালীন সময় ওই দিকেই পরিমাপ করা হয়েছিল। বর্তমান কাজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

    এ বিষয়ে আটপাড়া উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সাহেল মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরেজমিন তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    নেত্রকোনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, এ ধরনের অনিয়মের কোনো সুযোগ নেই। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, সুমাইখালী থেকে কামতলা-বিষ্ণুপুর বাজার পর্যন্ত ২ হাজার ৭০ মিটার সড়ক নির্মাণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৪০ হাজার টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…