চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ২৫ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনগত রাতে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের নতুন চাকলা ও বাঁকা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক সাজাপ্রাপ্ত আসামি হলেন- নতুন চাকলা গ্রামের শহিদুল মুন্সির ছেলে সাজেদুল ইসলাম (৩৪) এবং গাঁজাসহ আটক হয়েছেন বাঁকা গ্রামের মন্টু মিয়ার ছেলে ইসরাফুল হক (২১)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। একই সাথে গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়েছে। আসামীদেরকে শনিবার সকালে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ইখা