এইমাত্র
  • তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
  • মাদক কারবারে বাধা দেওয়ায় মিরসরাইয়ে ছেলের হাতে বাবা খুন
  • কালিয়াকৈরে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগ
  • কুমিল্লায় পৌঁছেছেন তারেক রহমান
  • ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন
  • সিংড়ায় দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
  • তাহিরপুরে মাদকসহ যুবক আটক
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    আবহাওয়া

    ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা, নদীবন্দর সতর্কসংকেত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:১৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:১৪ পিএম

    ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা, নদীবন্দর সতর্কসংকেত

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:১৪ পিএম
    ছবি: সংগৃহীত

    সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    আজ শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

    এতে বলা হয়— রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

    আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

    সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

    গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে। একইসময়ে কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৯৭ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…