এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে
  • চাঁদপুরের পথে তারেক রহমান
  • ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক মসজিদকে মন্দির ঘোষণা আদালতের
  • যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন
  • বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বেশ উন্নতি
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
  • দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    জাতীয়

    ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩৬ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩৬ এএম

    ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩৬ এএম
    ছবি: সংগৃহীত

    ১৬ মে,  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ। বাংলাদেশের রাজনৈতিক ও পরিবেশ আন্দোলনের ইতিহাসে ফারাক্কা লংমার্চ একটি অনন্য ও ঐতিহাসিক অধ্যায়। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না; বরং ছিল নদী, কৃষি, পরিবেশ ও মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে গড়ে ওঠা এক বিরাট গণআন্দোলন।

    ১৯৭৬ সালের আজকের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট অভিমুখে যাত্রা করেছিলেন ভারতের ফারাক্কা ব্যারাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আজও দিনটি ‘ফারাক্কা লংমার্চ দিবস’ হিসেবে স্মরণ করা হয়। বাংলাদেশের পানি অধিকার আন্দোলনের ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগে-পরে কখনো দেখা যায়নি। 

    রাজনীতি বিশ্লেষণ

    সে সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল। যদিও সে অবস্থার এখনও পরিবর্তন হয়নি। ১৯৯৬ সালে ফারাক্কার পানি ভাগাভাগির বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে ৩০ বছর মেয়াদি চুক্তি হলেও বাংলাদেশ পানি পায়নি।

    ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে দেওয়ায় পদ্মায় পানি প্রবাহ হারিয়ে ফেলে। ফারাক্কা বাঁধের কারণে সারাবছরই পদ্মানদী থাকে নাব্য সংকটে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…