এইমাত্র
  • নাগরপুরে নড়বড়ে সাঁকো পেরিয়েই চলছে ৯ গ্রামের মানুষের জীবন
  • নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  • সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার
  • দেবীগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু
  • সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
  • তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
  • মাদক কারবারে বাধা দেওয়ায় মিরসরাইয়ে ছেলের হাতে বাবা খুন
  • কালিয়াকৈরে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগ
  • কুমিল্লায় পৌঁছেছেন তারেক রহমান
  • ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:০২ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:০২ পিএম

    তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:০২ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে সিঁদ কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর জোতপাড়া গ্রামের জিকরুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

    চুরি যাওয়া বাড়ির মালিক জিকরুল হক বলেন, ‘রাতে বাড়ির লোকজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি বাড়ি থেকে দূরে পুকুরে মাছ চাষ করি। চুরি যাওয়ার রাতে বৃষ্টি হচ্ছিল। আমি দীঘিরপারে ছিলাম। রাত প্রায় দেড়টার সময় বাড়িতে এসে ঘুমিয়ে পরি। পরের দিন সকালবেলা আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে ঘরের সিঁদ কাঁটা। পরে সে ঘরে থাকা ট্রাঙ্ক এলোমেলো দেখতে পায়। ট্রাঙ্ক এলোমেলো দেখে ট্রাংকে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার খুঁজে দেখে সেখানে কিছুই নেই'। 

    জিকরুল হক কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, ' কয়েকদিন হলো আমার ছেলের নতুন বিয়ে হয়েছে। আমার ছেলে হাফেজ। সে নীলফামারীর একটি মাদ্রাসায় চাকরি করে। সে তাঁর স্ত্রীকে নিয়ে সেখানে থাকে। আমার ছেলের স্ত্রীর দুটি স্বর্ণের আংটি ও কানের দুল নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। স্বর্ণের জিনিসগুলো খুব শখের ছিলো আমার। চোরেরা তা চুরি করে নিয়ে গেল। এখন আমি আমার বৌমাকে কি দিবো। আমি গরীব মানুষ, আমার যে সব শেষ করে নিয়ে গেল চোরেরা'।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ' ওই চুরির বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু শুনিনি।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…