এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে
  • চাঁদপুরের পথে তারেক রহমান
  • ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক মসজিদকে মন্দির ঘোষণা আদালতের
  • যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন
  • বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বেশ উন্নতি
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
  • দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    জাতীয়

    ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫০ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫০ এএম

    ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫০ এএম
    ছবি: সংগৃহীত

    আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে আজ চতুর্থ দিনের মতো আন্তঃনগর ট্রেনের ২৬ মে’র টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।  ত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

    শনিবার (১৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

    রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন, ২৭ মে’র আসনের টিকিট বিক্রি হবে ১৭ মে। এছাড়া ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের অতিরিক্ত চাপ সামলাতে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে।

    রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট কেনার ক্ষেত্রে কিছু কড়া নিয়ম আরোপ করেছে রেল প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদযাত্রার এই অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড দেওয়া যাবে না।

    যাত্রীদের অনুরোধে নিয়মিত যাত্রীদের সুবিধার্থে ভ্রমণের দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

    এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…