এইমাত্র
  • তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
  • মাদক কারবারে বাধা দেওয়ায় মিরসরাইয়ে ছেলের হাতে বাবা খুন
  • কালিয়াকৈরে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগ
  • কুমিল্লায় পৌঁছেছেন তারেক রহমান
  • ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন
  • সিংড়ায় দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
  • তাহিরপুরে মাদকসহ যুবক আটক
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০৭ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০৭ পিএম

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০৭ পিএম

    চাঁদপুরে জনসভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

    শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকায় মর্নিং সান রেস্টুরেন্টের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা পরিষদের চেয়ারম্যান কে এম এরাদত মানু,  প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।

    গজারিয়া উপজেলার সর্বস্তরের জনগণ এ সময় সড়কের পাশে দাড়িয়ে হাত নাড়িয়ে তারেক রহমানকে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জানানো হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

    স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গজারিয়াজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। চাঁদপুরে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ  বিরাজ করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…