এইমাত্র
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে গজারিয়ায় সর্বস্তরের মানুষের সংবর্ধনা
  • ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি চলছে
  • চাঁদপুরের পথে তারেক রহমান
  • ভারতের মধ্যপ্রদেশের ঐতিহাসিক মসজিদকে মন্দির ঘোষণা আদালতের
  • যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন
  • বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বেশ উন্নতি
  • ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
  • দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  • ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    জাতীয়

    দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

    দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৪৮ পিএম
    সংগৃহীত ছবি

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

    শুক্রবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন।

    ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন।

    এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…