আশুলিয়ায় বাসায় একা পেয়ে আম খায়ানো প্রলোভন দেখিয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টা করছে ৬০ বছরের বৃদ্ধ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে গ্রেফতার করে থানা নিয়ে যায়।
শনিবার (১৬ মে) সকালে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকায় মাদ্রাসা মসজিদের সামনে মহিউদ্দিনের ৫তম তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, রং মিস্তিরি মোঃ ইউনূস ও গার্মেন্টস কর্মী বীথি আক্তার দম্পতি ১২ বছরের মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে যান। এমতাবস্থায় মেয়েটিকে বাসায় একা পেয়ে বাড়ির মালিক মোঃ মহিউদ্দিন( ৬০) নিজের বাগানের আম নিয়ে ভিকটিমের দরজায় কড়া নাড়ে। মেয়েটি দরজা খুলে দিলে নানা বাহানায় বাড়িওয়ালা মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে ধরে ধর্ষণ চেষ্টা করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন জড় হলে বাড়িওয়ালা বৃদ্ধ দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মেয়েটির বাবা মা বাসায় এসে মেয়ের কাছে ঘটনা জানতে পারে। এরপর ঘটনা সমন্ধে বাড়িওয়ালা বৃদ্ধকে জিজ্ঞাসা করলে বৃদ্ধ ভিকটিমের মাকে জুতা দিয়ে আঘাত করে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত মোঃ মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, মেয়েটি যা বলেছে তা সত্যি। আসলে আমি শয়তানের ধোঁকায় পরে কাজটা করে ফেলেছি।
এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় যৌন নিপিড়নের একটি ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।
এফএস