এইমাত্র
  • দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
  • হজযাত্রীদের বাংলাসহ ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি অ্যাপ
  • গাজায় হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রধান নিহত
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেফতার
  • ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী
  • মৃত্যুর আগে ইরানের সাবেক সেনাপ্রধানের শেষ বার্তা প্রকাশ
  • এবার আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
  • থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮
  • যেসব ব্যাংকে টাকা রাখা নিরাপদ
  • বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
  • আজ রবিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ মে, ২০২৬
    আন্তর্জাতিক

    হজযাত্রীদের বাংলাসহ ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি অ্যাপ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৯ পিএম

    হজযাত্রীদের বাংলাসহ ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি অ্যাপ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:০৯ পিএম

    বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের এবার মোট ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি সরকারের জাতীয় ডিজিটাল প্ল্যাটফরম হিসেবে পরিচিত তাওয়াক্কালনা অ্যাপ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

    প্রস্তাবিত ১৯টি ভাষা হলো আরবি, ইংরেজি, ইন্দোনেশীয়, হিন্দি, উর্দু, তুর্কি, ফরাসি, বাংলা, ফার্সি, মালয়, রুশ, চীনা, ফিলিপিনো, জার্মান, ডাচ, জাপানি, ইতালীয়, স্পেনীয় এবং পর্তুগিজ।

    মূলত হজযাত্রীদের পুরো যাত্রাকে সহজ করা, সৌদি সরকারের বিভিন্ন পরিষেবা কেন্দ্রের সঙ্গে যাত্রীদের পরিচিত করানো এবং সহজে ও বোধগম্য উপায়ে নির্দেশনা প্রদান করতেই এই উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। সৌদিতে প্রবেশ থেকে শুরু করে মক্কা ও মদিনায় প্রবেশ, পবিত্র স্থানগুলো পরিদর্শন, মদিনায় মসজিদে নববি দর্শন এবং এমনকি হজ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রেও যাত্রীদের তাদের নিজস্ব ভাষায় নির্দেশনা, পরামর্শ দিয়ে সহযোগিতা করবে তাওয়াক্কালনা অ্যাপ।

    এ ছাড়াও সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল হজ পারমিট প্ল্যাটফরম ‘তাসরিহ’-এর সঙ্গে সংযুক্ত হজ পারমিট, মক্কায় প্রবেশের অনুমতি, কাজের অনুমোদন, স্বেচ্ছাসেবী এবং যানবাহন সরবরাহের অনুমতি পেতেও তাওয়াক্কালানা অ্যাপের সহযোগিতা লাগবে।

    কর্মকর্তাদের মতে, তাওয়াক্কালনা হজযাত্রীদের জন্য একটি বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করার উপযোগী করেই তৈরি করা হয়েছে, যা দৈনন্দিন চলাচলে সহায়তা করবে এবং হজ চলাকালীন ও হজ শেষে মদিনা সফরের সময় একটি মসৃণ ও নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করবে যাত্রীদের।

    নুসুক গেটওয়ে সার্ভিসের মাধ্যমে মদিনায় মহানবী (সা.)-এর রওজা পরিদর্শনের জন্য বুকিং দেয়ার সুযোগও রয়েছে তাওয়াক্কালানা অ্যাপে।

    এ ছাড়া হজ চলাকালীন আরো যেসব  অতিরিক্ত পরিষেবা এই অ্যাপটি থেকে পাওয়া যাবে সেগুলো হলো আরাফার খুতবাকে বিভিন্ন ভাষায় তুলে ধরা, ‘আসেফনি’ নামক একটি জরুরি সহায়তা পরিষেবা, পবিত্র স্থানগুলোর জন্য সরাসরি আবহাওয়ার হালনাগাদ, কিবলার দিক, নামাজের সময় এবং ডিজিটাল কোরআন পরিষেবা।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…