এইমাত্র
  • দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
  • হজযাত্রীদের বাংলাসহ ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি অ্যাপ
  • গাজায় হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রধান নিহত
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেফতার
  • ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী
  • মৃত্যুর আগে ইরানের সাবেক সেনাপ্রধানের শেষ বার্তা প্রকাশ
  • এবার আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
  • থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮
  • যেসব ব্যাংকে টাকা রাখা নিরাপদ
  • বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩১ পিএম

    জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩১ পিএম

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

    শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার আবদুস সামাদ ওরপে ডাক্তার সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।

    অভিযুক্ত মো. আবদুস সামাদ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর পদে রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। শনিবার এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।

    খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

    এ বিষয়ে আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। তাই বাড়িতে চাল রাখা হয়েছিল।

    সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…