এইমাত্র
  • দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
  • হজযাত্রীদের বাংলাসহ ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি অ্যাপ
  • গাজায় হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রধান নিহত
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেফতার
  • ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী
  • মৃত্যুর আগে ইরানের সাবেক সেনাপ্রধানের শেষ বার্তা প্রকাশ
  • এবার আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
  • থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮
  • যেসব ব্যাংকে টাকা রাখা নিরাপদ
  • বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন
  • আজ রবিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ মে, ২০২৬
    আইন-আদালত

    দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:২১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:২১ পিএম

    দেশে অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:২১ পিএম

    আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

    শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম থেকে তাকে আটক করা হয়।

    এসময় দুটি কূটনৈতিকসহ তার ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন।

    সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি লালমনিরহাট শহরে।

    পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

    রাত ৮টার দিকে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, আপাতত দুদকের একটি মামলার তথ্য পেয়েছি। সাব্বির বিন শামসকে লালমনিরহাট নিয়ে আসা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…