এইমাত্র
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলাে
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    সংকট আসবে-যাবে, বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

    সংকট আসবে-যাবে, বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

    যতই সংকট বা ক্রাইসিস আসুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) কেউ ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

    মঙ্গলবার (০১ সেপ্টেস্বর) সকাল ১১টায় দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে বের হওয়া পথসভাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপশহরে এসে এক সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে দুলু বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যোযন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, কিন্তু বিএনপি আরও সংগঠিত হয়েছে। ১৯৮২ সালে এরশাদ ক্ষমতা গ্রহণের পর নেতাদের ভাগিয়ে নিলেও খালেদা জিয়া রাজপথে নেমে এসেছিলেন। ২০০৭ সালের ১/১১ সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করে ও তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

    জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

    সমাবেশের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…