এইমাত্র
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    বিনোদন

    খেলোয়াড়-শিল্পীদের রাজনীতিতে না আসাই ভালো: হিরো আলম

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৯ পিএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৯ পিএম

    খেলোয়াড়-শিল্পীদের রাজনীতিতে না আসাই ভালো: হিরো আলম

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৯ পিএম

    সম্প্রতি সাবেক জাতীয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা-র একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, “আমি তো বলেছি, আমার লাশও যেন নড়াইলে না নেয়।” তার এমন মন্তব্য ঘিরে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 

    এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম।

    সম্প্রতি দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সময়ের কণ্ঠস্বরকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, বিনোদন কর্মী ও খেলোয়াড়দের রাজনীতিতে আসা ঠিক নয়। তার দাবি, একজন শিল্পী বা খেলোয়াড় মানুষের ভালোবাসা অর্জন করেন তাদের নিজ নিজ কাজের মাধ্যমে। কিন্তু রাজনীতিতে জড়ানোর পর সেই সম্মান ও জনপ্রিয়তা অনেক সময় বিতর্কের মধ্যে পড়ে যায়।

    হিরো আলম বলেন, “মানুষ একজন খেলোয়াড়কে মাঠে দেখতে চায়, একজন শিল্পীকে পর্দায় দেখতে চায়। তারা যখন রাজনীতিতে আসে, তখন অনেক সময় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। তখন সমালোচনা শুরু হয়। আমি মনে করি, যার যে জায়গা, সে সেখানে থাকাই ভালো।”

    সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথাও তুলে ধরেন হিরো আলম। তিনি বলেন, রাজনীতিতে এসে তিনি নিজেও অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। মানুষের জন্য কাজ করতে চাইলেও বারবার উপহাস, সমালোচনা ও বাধার শিকার হতে হয়েছে তাকে।

    তার ভাষায়, “আমি যখন মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, তখন অনেকেই হাসাহাসি করেছে। অনেকে আমাকে গুরুত্ব দেয়নি। অথচ আমি সাধারণ মানুষের কথা বলেছি। রাজনীতিতে আসার পর বুঝেছি, এখানে মানুষকে খুশি রাখা অনেক কঠিন।”

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ হিরো আলমের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ বলছেন— রাজনীতি সবার জন্য উন্মুক্ত, তাই শিল্পী বা খেলোয়াড়দের অংশগ্রহণেও দোষের কিছু নেই।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…