এইমাত্র
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

    কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

    কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করার বিষয়টি বাস্তবায়ন করা হবে।

    প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লক্ষ্মীপুর বাজার মাঠে এ পথসভায় হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে বিএনপি নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে পুরো সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।

    সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।” তার এই ঘোষণায় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

    একইসঙ্গে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও আশ্বাস দেন সরকারপ্রধান। তিনি জানান, অল্প কিছুদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    পথসভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামে পৃথক বিভাগ ঘোষণার পাশাপাশি একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। তার বক্তব্যের সময় উপস্থিত জনতা তুমুল করতালির মাধ্যমে সমর্থন জানান।

    এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লাকে বিভাগ ঘোষণার পাশাপাশি কুমিল্লা সদর হাসপাতালকে আড়াইশ’ থেকে তিনশ’ শয্যায় উন্নীত করার দাবি জানান।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরের পথে এই পথসভায় অংশ নেন।

    সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ পথসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

    চাঁদপুর সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এদিন শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজ এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে চাঁদপুর ক্লাবে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…