এইমাত্র
  • ব্রিজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর
  • হাম উপসর্গে মৃত্যু ২, শনাক্ত ১৬৯ জন
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

    লালমনিরহাটে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

    লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে ডুবে যেতে দেখে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে বড় ভাইও।

    শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৪নং স্পার বাঁধ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

    নিহত দুই ভাই হলো ওই এলাকার রেজাউল হক মাস্টারের ছেলে সিপাত আহমেদ (১৮) ও সচ্ছ আহমেদ (১৪)। তারা উভয়েই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

    ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে খেলাধুলা শেষে ছোট ভাই সচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে সে ডুবে যেতে থাকলে, পাড়ে থাকা বড় ভাই সিপাত আহমেদ তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর তীব্র স্রোতে দুই ভাইই নিখোঁজ হয়। পরে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

    ​রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাবলু অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…