এইমাত্র
  • নাগরপুরে নড়বড়ে সাঁকো পেরিয়েই চলছে ৯ গ্রামের মানুষের জীবন
  • নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  • সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার
  • দেবীগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু
  • সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
  • তারাগঞ্জে সিঁদ কেটে চুরি, নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট
  • মাদক কারবারে বাধা দেওয়ায় মিরসরাইয়ে ছেলের হাতে বাবা খুন
  • কালিয়াকৈরে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগ
  • কুমিল্লায় পৌঁছেছেন তারেক রহমান
  • ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    জাতীয়

    আগামীকাল থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:২২ পিএম

    আগামীকাল থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ মে ২০২৬, ০১:২২ পিএম
    ছবি: সংগৃহীত

    গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে ১৮ মে (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    আজ শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    তিতাস জানায়, এ সময় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    এইচএ 


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…