এইমাত্র
  • চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাংলাদেশি: জ্বালানি মন্ত্রী
  • স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির
  • কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা
  • উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় ক্ষত রাজবাড়ীর ২ সেতুতে
  • ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আর নেই
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মোশারফ
  • বাকৃবিতে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
  • ভূঞাপুরে ‘টিকে থাকতে পারলেন না’ আলোচিত সেই এসিল্যান্ড!
  • গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮
  • আজ শনিবার, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ মে, ২০২৬
    শিল্প ও সাহিত্য

    হজযাত্রীদের ১৯টি ভাষায় পরিষেবা দেবে যে সৌদি অ্যাপ

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১০ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১০ পিএম

    হজযাত্রীদের ১৯টি ভাষায় পরিষেবা দেবে যে সৌদি অ্যাপ

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১০ পিএম
    ছবি: সংগৃহীত

    চলতি মে মাসেই শুরু হতে যাচ্ছে ইসলামের বৃহত্তম ধর্মীয় যাত্রা হজ। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের মোট ১৯টি ভাষায় পরিষেবা দেবে সৌদি সরকারের জাতীয় ডিজিটাল প্ল্যাটফরম হিসেবে পরিচিত তাওয়াক্কালনা অ্যাপ।

    সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফটি।

    প্রস্তাবিত ১৯টি ভাষা হলো- আরবি, ইংরেজি, ইন্দোনেশীয়, হিন্দি, উর্দু, তুর্কি, ফরাসি, বাংলা, ফার্সি, মালয়, রুশ, চীনা, ফিলিপিনো, জার্মান, ডাচ, জাপানি, ইতালীয়, স্পেনীয় এবং পর্তুগিজ।

    মূলত হজযাত্রীদের পুরো যাত্রাকে সহজ করা, সৌদি সরকারের বিভিন্ন পরিষেবা কেন্দ্রের সঙ্গে যাত্রীদের পরিচিত করানো এবং সহজে ও বোধগম্য উপায়ে নির্দেশনা প্রদান করতেই এই উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। সৌদিতে প্রবেশ থেকে শুরু করে মক্কা ও মদিনায় প্রবেশ, পবিত্র স্থানগুলো পরিদর্শন, মদিনায় মসজিদে নববি দর্শন এবং এমনকি হজ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রেও যাত্রীদের তাদের নিজস্ব ভাষায় নির্দেশনা, পরামর্শ দিয়ে সহযোগিতা করবে তাওয়াক্কালনা অ্যাপ।

    এছাড়াও সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল হজ পারমিট প্ল্যাটফরম ‘তাসরিহ’-এর সঙ্গে সংযুক্ত হজ পারমিট, মক্কায় প্রবেশের অনুমতি, কাজের অনুমোদন, স্বেচ্ছাসেবী এবং যানবাহন সরবরাহের অনুমতি পেতেও তাওয়াক্কালানা অ্যাপের সহযোগিতা লাগবে।

    কর্মকর্তাদের মতে, তাওয়াক্কালনা হজযাত্রীদের জন্য একটি বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করার উপযোগী করেই তৈরি করা হয়েছে, যা দৈনন্দিন চলাচলে সহায়তা করবে এবং হজ চলাকালীন ও হজ শেষে মদিনা সফরের সময় একটি মসৃণ ও নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করবে যাত্রীদের।

    নুসুক গেটওয়ে সার্ভিসের মাধ্যমে মদিনায় মহানবী (স.)-এর রওজা আল রওজা আল শরিফা পরিদর্শনের জন্য বুকিং দেওয়ার সুযোগও রয়েছে তাওয়াক্কালানা অ্যাপে।

    এছাড়া হজ চলাকালীন আরো যেসব  অতিরিক্ত পরিষেবা এই অ্যাপটি থেকে পাওয়া যাবে সেগুলো হলো আরাফার খুতবাকে বিভিন্ন ভাষায় তুলে ধরা, “আসেফনি” নামক একটি জরুরি সহায়তা পরিষেবা, পবিত্র স্থানগুলোর জন্য সরাসরি আবহাওয়ার হালনাগাদ, কিবলার দিক, নামাজের সময় এবং ডিজিটাল কোরআন পরিষেবা।

    সৌদির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান কৃর্তৃক নেওয়া সৌদি ভিশন ২০৩০-এর অধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় হজযাত্রা সংক্রান্ত বিভিন্ন পরিষেবার সার্বিক মানোন্নয়নের জন্য এই অ্যাপটি তৈরি করা হয়েছে। 

    এইচএ
     

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…